যুক্তরাষ্ট্রে একদিনেই করোনা আক্রান্ত ২৫ হাজার

মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৪০ জন। এ নিয়ে আমেরিকার মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৬৩ হাজার ৮৩৬ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৩৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৫৫৫ জনে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হচ্ছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। এই রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ২১৫ জন। ইতালি-স্পেনের চেয়েও বেশি আক্রান্ত এই এক নিউইয়র্ক। এককভাবে এই রাজ্যেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮২৯৮ জনের। আজও এখানে মৃত্যু হয়েছে ৬২৭ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর