নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে দাফন শেষে তার ছোট ভাই নবী হোসেন বিষয়টি নিশ্চিত করেন। ওই নারীর বাড়ি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায়।

নবী হোসেন বলেন, তার হার্টের সমস্যা ছিল। তিনি সব সময় বাসায় থাকতেন। কয়েকদিন ধরে ঠান্ডা-সর্দি থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের পক্ষ থেকেই দাফন করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বলেন, মৃত ওই নারীর পরিবারের খোঁজ খবর নিয়েছি। তাদের বাসা থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেছি। প্রয়োজনে তাদের বাড়িতে খাবার পাঠানো হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর