করোনার কারণে পাকুন্দিয়ার সবজির বাজারে ধস, কৃষকের মাথায় হাত (ভিডিওসহ)
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উৎপাদিত সবজির দাম নিম্নমুখী। করোনাভাইরাসের প্রভাব পড়েছে তৃণমূল কৃষিতে। করোনার কারণে সবজির বাজারে ধস নামায় কৃষকের মাথায় হাত। উৎপাদিত সবজিসহ ফসলের দাম না পাওয়ায় হতাশায় কৃষকরা।
আবাদকৃত সবজির মধ্যে করলা, কাঁচা মরিচ, বেগুন, মিষ্টি কুমড়া, লাউ, টমেটো ইত্যাদি পানির দরে বিক্রি হচ্ছে। করোনাভাইরাসের পূর্বে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হতো ৬০ টাকা। সেই কাঁচা মরিচ এখন মাত্র ৮ থেকে ১০ টাকা কেজি। প্রতি কেজি টমেটো পূর্বে বিক্রি হতো ৩০ থেকে ৪০ টাকা কেজি। করোনার কারণে এখন প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৩ থেকে ৫ টাকা দরে। এছাড়াও করলা পূর্বে বিক্রি হতো ৩০ থেকে ৪০ টাকা কেজি তা বর্তমানে বিক্রি হচ্ছে ৫ টাকা কেজি।
ভিডিও…
করোনার কারণে পাকুন্দিয়ার সবজির বাজারে ধস, কৃষকের মাথায় হাত
করোনার কারণে পাকুন্দিয়ার সবজির বাজারে ধস, কৃষকের মাথায় হাত
Gepostet von Barta Bazar am Sonntag, 19. April 2020
এদিকে স্থানীয় ক্রষকদের বাঁচাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা “ইউএনও পাকুন্দিয়া” নামে আইডি থেকে যারা বেসরকারি পর্যায়ে ত্রান সামগ্রী প্রদান করছেন, তাদেরকে চাল ডালের পাশাপাশি কৃষকদের নিকট হতে ক্রয়কৃত সবজি ত্রান হিসেবে প্রদানের অনুরোধ করেন।
বার্তা বাজার/এস.আর