আনসারীর জানাযায় অংশ নেয়া ৯ মুসল্লির বাড়ি লকডাউন

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা যুবায়ের আহমেদ আনসারীর নামাজে জানাজায় অংশগ্রহণ করায় ৯ মুসল্লির বাড়ি লকডাউন করেছে প্রশাসন। এসব মুসল্লির বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।

রোববার (১৯ এপ্রিল) বিকালে এসব বাড়ি লকডাউন ঘোষণা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।

জানা গেছে, উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহীন মিয়া, মহিলা মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম, মুর্শেদ আলম, মাওলানা সালাউদ্দিন, লিয়াকত আলী, মাও নুরুল আমীন, মাওলানা হুমায়ূন কবির ও মাও. জসীম উদ্দিনের বাড়ি লকডাউন করা হয়েছে।

এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনুভা নাশতারান জানান, উল্লেখিত বাড়িগুলো ছাড়াও উপজেলার বেশ কয়েকজন ব্রাহ্মণবাড়িয়ার জনসমাগমে অংশগ্রহণ করেছিলেন বলে প্রশাসনের কাছে তথ্য রয়েছে। তাদের বাড়িও লকডাউন করা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর