রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি লকডাউন ঘোষণা করা হয়েছে। এক ভবনেই তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গোটা সিটি লকডাউন ঘোষণা করে প্রশাসন।
রোববার (১৯ এপ্রি) একটি ১৬ তলা ভবনে ৪৫ বছর বয়সী এক গৃহকর্ত্রী, তার গৃহকর্মী ও ড্রাইভার আক্রান্ত হয়।
মোহাম্মদপুরে ইতোমধ্যে ৩৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় কয়েকটি এলাকায় লকডাউন করা হয়েছে।
গণমাধ্যমকে এ বিষয়ে পুলিশের আদাবর থানা নিশ্চিত করেছে। তবে লকডাউনের বিষয়টি আইইডিসিআর ও সিটি করপোরেশন কাউন্সিলের নিয়ন্ত্রণে থাকায় এ বিষয়ে কেউ মুখ খোলেননি।
প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত দুই হাজার ৪৫৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৭৫ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস