চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের ইফতার সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত

চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের ইফতারের উপহার সামগ্রী প্রদানের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (১৯ এপ্রিল) বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ বার্তাবাজারকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে ও সতর্কতার সাথে রমজানে এসব সামগ্রী বীর মুক্তিযোদ্ধাদের বাসায় পৌঁছে দেওয়া হবে। মুক্তিযোদ্ধা পরিবারের সামাজিক আত্মসম্মান অক্ষুন্ন রাখতে পরিচয় গোপন রাখার কথাও জানান তিনি।

চট্টগ্রাম নগরীতে বসবাসরত অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী নিশ্চিতে চালু করা হটলাইনের নম্বরে ফোন করতে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ নম্বরসমূহ : ০১৭১২৬১৯৯৭৭, ০১৮১৬-৪৩৯৫৩৩, ০১৮১১৩০৯৩১০, ০১৮১৩৭০৫০৭৮।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর