ভ্যাকসিন আবিষ্কার না হলে আগামী বছরও হচ্ছে না অলিম্পিক!

করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে বিশ্বের সকল ক্রীড়া ইভেন্ট। কোথাও নেই ফুটবল-ক্রিকেটের উন্মাদনা। এরই মধ্যে এক বছরের জন্য পিছিয়ে দেয়া হয়েছে টোকিও অলিম্পিক। তবে আগামী বছর গেমসটি আয়োজন সম্ভব কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন আয়োজক কমিটির প্রধান।

বলা হচ্ছে, যদি করোনার ভ্যাকসিন আবিষ্কার সম্ভব না হয়, তাহলে আগামী বছরও অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে কি না সন্দেহ রয়েছে। বিবিসি’র একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ বিভাগীয় প্রধান অধ্যাপক দেবী শ্রীধর স্পষ্ট জানিয়েছেন, ‘যথাযথ প্রতিষেধক আবিষ্কারের উপরেই নির্ভর করছে আগামী বছর অলিম্পিকের আয়োজনের বিষয়টি।’

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও টোকিও অলিম্পিক আয়োজকরা চলতি সপ্তাহেই একটি বোর্ড মিটিং করে। মিটিংয়ের পর যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী বছর অলিম্পিক আয়োজন নিয়েও বিশেষ আশার আলো তারা দেখছেন না। আইওসি কর্মকর্তা জন কোটস জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতেও অলিম্পিক করোনায় যথেষ্ট প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর