করোনা জাতি, ধর্ম, বর্ণ দেখে আসে না, সবাইকে আক্রমণ করে: মোদি

করোনা ভাইরাস জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, সীমা দেখে আসে না। এই ভাইরাস সবাইকে সমানভাবে আক্রমণ করে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার(১৯ এপ্রিল) এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লিঙ্কডিনে পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “কোভিড ১৯ জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, সীমা দেখে আসে না। আমাদের প্রত্যুত্তর এবং তারপরে ব্যবহার বা আচার হওয়া উচিত একতা ও সৌভ্রাতৃত্ব। আমরা এই জায়গায় সবাই একত্রিত”।

তিনি লেখেন, “ইতিহাসে আগের মতো না করে, যখন সমাজ এবং দেশ একে অপরের বিরুদ্ধে লড়াই করত, আজ সবাই এক চ্যালেঞ্জের মুখোমুখি। ভবিষ্যত হবে একতা এবং সহনশীলতার”। তাঁর কথায়, “ভারতের পরবর্তী চিন্তাভাবনা হওয়া উচিত আন্তর্জাতিক প্রাসঙ্গিকতা এবং ব্যবহার নিয়ে । তাঁদের একটি ইতিবাচক পরিবর্তন আনতে হবে শুধুমাত্র ভারতের জন্যই নয়, পুোর মানবসভ্যতার জন্য”।

প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে আরও লেখেন, “আগে রশদ দেখা যেত গঠনগতভাবে, রাস্তা, মজুতঘর, বন্দরগুলি। তবে এই সময়ে বিশেষজ্ঞরা, আন্তর্জাতিকভাবে সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারেন, তাঁদের বাড়ি থেকেই”।

তাঁর কথায়, “ভারত সঠিকভাবে গঠনগত ও অভ্যন্তরীণের সঠিক মিশ্রণে, বর্তমান সময়ে করোনা ভাইরাস পরবর্তী সময়ে, ভারত এখনকার জটিল সরবরাহের একটি ভরকেন্দ্র হয়ে উঠতে পারে। আমাদের সেই বিষয়টি তুলে ধরতে হবে এবং সুযোগটি নিতে হবে। আমি আপনাদের আহ্বান করছি, এটা নিয়ে ভাবতে”।

একদিন আগেই, উত্তরপ্রদেশে একটি হাসপাতালের তরফে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেই হাসপাতালে মুসলিমদের করোনা ভাইরাস পরীক্ষার পরেই ভর্তি করা হবে, তার একদিন পরেই এই বার্তা প্রধানমন্ত্রী মোদির।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর