করোনা আতঙ্কে এমনই কাঁপছে সারা বিশ্ব। জাপানও বাদ যায়নি। তার মধ্যেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল সূর্যোদয়ের দেশ।
জাপানের আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভূমিকম্প যথেষ্ট শক্তিশালী ছিল। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৬.৯। তবে সুনামির কোনও সম্ভাবনা নেই।
জানা গিয়েছে, জাপানের ওগাসাওয়ারা দ্বীপের পশ্চিম উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার’ অঞ্চলে রয়েছে জাপান। রিং অফ ফায়ারে যেসব অঞ্চল অন্তর্ভূক্ত হয়েছে সেগুলি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভূমিকম্পপ্রবণ। ভূ–তাত্ত্বিকদের মতে, রিং অফ ফায়ারই বিশ্বের সব ভূমিকম্পের সবচেয়ে বড় কারণ। এই রিং অফ ফায়ার অঞ্চলে বহু সংখ্যক আগ্নেয়গিরি রয়েছে। তাই প্রায় ভূমিকম্পের কবলে পড়ে রিং অফ ফায়ারের অঞ্চলগুলি। কিন্তু করোনা আতঙ্কের মধ্যেই মাটি কেঁপে ওঠায় নতুন আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসে মানুষজন।
জাপানের মেটিয়োরোলজিক্যাল এজেন্সি সূত্রে খবর, এই কম্পনের উত্সস্থল ছিল প্রশান্ত মহাসাগরে। উৎসস্থলের গভীরতা ছিল ৪৯০ কিলোমিটার। ওগাসাওয়ারা দ্বীপের বেশ কয়েকটি স্থানে অন্তত চারবার আফটার শক অনুভূত হয়েছে। সেগুলির মধ্যে সর্বোচ্চটির মাত্রা ছিল সাতের কাছাকাছি।
বার্তাবাজার/কে.জে.পি