চাল চাইতে গিয়ে চেয়ারম্যানের মারধরের শিকার বৃদ্ধ রিকশাচালক

ঝালকাঠিতে খাদ্য সংকটে পড়ে চাল চাইতে গিয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্যের মারধরের শিকার হয়েছেন এক বৃদ্ধ রিকশাচালক। রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

রিকশাচালক হানিফ বিশ্বাস দুলাল জানান, পুলিশের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়ার আশ্বাস দেয়ায় ঘরে খাবার না থাকায় পুলিশে জানালে পুলিশ ইউনিয়ন পরিষদে গিয়া থানার কথা বলে চাল নিতে বলেন। তিনি সে অনুযায়ী সকালে চাল আনতে গেলে সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান তার জন্য কোন বরাদ্দ নেই। পরে বরাদ্দ আসলে দেয়া হবে।

একপর্যায়ে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বলে তুই জয়ীতা হেলেনাকে রিকশায় টানস কেন, তুই কিছু পাবি না। তখন রিকশাচালক বলে’ আমি তো টাকার বিনিময়ে রিকশায় সবাইকে টানি’, এটা দোষের কি’। এসব কথা নিয়ে চেয়ারম্যান ও রিক্সা চালকের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে উপস্থিত ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু চেয়ারম্যানের মুখে মুখে কথা বলার সাহস কই পেলে এ বলেই পিঠে ও বুকে কিল ঘুষি মারতে থাকে। এসময় ওই রিকশা চালক মাটিতে লুটিয়ে পড়ে।

অভিযুক্ত সাতুরিয়া ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু মারধরের অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয়রা ধাওয়া দিলে ওই রিকশাচালক রিকশা ফেলে চলে যায়।

সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, ওই রিকশাচালকের নাম ত্রানের তালিকায় নেই, তাই তাকে চাল দেয়া সম্ভব হয়নি। পরবর্তী বরাদ্দে যদি আসে তবে পাবে। তাকে মারধররের অভিযোগ সত্য নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হাওলাদার জানান, ওই ব্যক্তির ত্রান না পাওয়ার অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখার জন্য পিআইওকে দায়িত্ব দেয়া হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ধরনের কোন ঘটনার অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর