করোনা মোকাবেলায় একসাথে এগিয়ে আসলেন পঞ্চপাণ্ডব

করোনার বিরুদ্ধে লড়তে এবার এক হচ্ছেন টাইগার পঞ্চপাণ্ডব মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান।

জানা গেছে করোনা মোকাবেলায় প্রত্যেকে ১ লক্ষ করে টাকা দিবেন তারা। খেলাধুলা না থাকায় অসহায় হয়ে পড়া স্টেডিয়ামের বল বয় ও মাসাজম্যানদের জন্য এই অনুদান দিবেন তারা।

নিজেদের এই উদ্যোগ নিয়ে মুশফিক বলেন, ‘আমরা পাঁচজন মিলে প্রায় ৫০ জনের মতো টিম বয় ও ম্যাসাজম্যানদের ছোট আকারে সাহায্য করছি। যারা সব ক্লাব, বিভিন্ন ক্রিকেট দল গুলোর সঙ্গে কাজ করে তাদের সবাইকে আমরা ৫ জন মিলে ৫ লাখ টাকা দিচ্ছি। আপাতত ছোট আকারে সাহায্য করছি। এখন তো খেলা নেই। খেলা না থাকলে তাদের আয়েরও কোনো সুযোগ নেই।’

টিম বয়দের পক্ষ থেকে পুরো বিষয়টি ব্যবস্থাপনা করছেন প্রাইম ব্যাংকের টিম বয় মোহাম্মদ দেলওয়ার হোসেন। তিনি জানিয়েছেন, ‘আমরা কেউ কিন্তু বিসিবির বেতন ভুক্ত না। এই জন্যই ভাইদের কাছে আমরা সাহায্যের আবেদন করেছিলাম। আমরা সবার নাম তালিকা করেছিলাম এই উদ্দেশে। মুশফিক ভাইরাও বলেছে সাহায্য করবে।’

করোনাভাইরাসের শুরু থেকেই মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে, আবার কেউ দলবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর