ঝালকাঠিতে করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জফেরত পুলিশ কর্মকর্তা

ঝালকাঠিতে নারায়ণগঞ্জফেরত এক পুলিশ কর্মকর্তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ জনে। আক্রান্ত ওই পুলিশ কর্মকর্তা শহরতলীর বিকনা এলাকার বাসিন্দা। তিনি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত।

তার শরীরে করোনা সংক্রমনের খবর পেয়ে তার বাড়িসহ আশেপাশের কয়েকটি ঘর লকডাউন করেছে জেলা প্রশাসন।

ঝালকাঠি সিভিল সার্জন শ্যামলকৃষ্ণ হাওলাদার পুলিশ কর্মকর্তার করোনা আক্রান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকদিন আগে ওই কর্মকর্তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। রোববার সকালে পরীক্ষায় ওই ব্যাক্তির করেনা রিপোর্ট পজিটিভ আসে।

সিভিল সার্জন আরও জানান, তার অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হবে।

ওই এসআই নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ১৪ এপ্রিল রাতে নারায়ণগঞ্জ থেকে ঝালকাঠি সদরের বাড়িতে আসেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর