প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে নওগাঁয় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় পরিবারের মাঝে খাদ্য দ্রব্য হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল থেকে শহরের চকরামচন্দ্র মহল্লায় নজিপুর হোটেলের পক্ষে আলহাজ্ব আলী আজগর ও শহিদুল ইসলাম এসব চাল বিতরণ করেন। প্রায় এক হাজার কর্মহীন পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে চাল প্রদান করেন।
এসময় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আবু বক্কর সিদ্দিক, যুগ্ন সম্পাদক মাহমুদুন নবী বেলালসহ অন্যান্য সাংবাদিক এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ ও’সি সোহরাওয়াদী হোসেরের পক্ষে এস.আই হাফিজুর রহমানসহ পুলিশ সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রাখতে সহযোগিতা করেন।
উল্লেখ্য নওগাঁ কোর্ট চত্বরের সামনে খাবার হোটেল নজিপুর এর মালিক আলহাজ্ব আলী আজগর ও শহিদুল ইসলাম হোটেল চলমান অবস্থায় প্রতি বৃহস্প্রতিবার দুপুরের পর হতে প্রায় সন্ধ্যা পযর্ন্ত এক থেকে দেড়শ অসহায়দের বিনা মূল্যে খাবার দেন। এছাড়া ঐ হাটেলে কেউ খেয়ে টাকা না থাকলে তার কাছে কোন বিল নেওয়া হয়না। এটা মানব সেবার অন্যতম লক্ষন বলে অনেকে মনে করেন।
কেএ/বার্তাবাজার