পঞ্চগড়ে বিএসএফের গুলিতে আহত সেই তরুণের মৃত্যু

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে আহত হওয়া সেই তরুণ শিমন রায়ের (১৭) রংপুর মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৯ এপ্রিল) সন্ধায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

এর আগে আজ বিকেলে পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড প্রধানপাড়া এলাকার ৭৬২ মেইন পিলার এর ২৩ সাব পিলারের সংলগ্ন এলাকায় সুমন ও তার বন্ধুরা মিলে খেলা করছিল।

এমতাবস্থায় বিএসএফ এসে তাদের ধাওয়া করে। এ সময় তারা দ্রুত পালাতে গেলে বিএসএফ সদস্যরা তাদের উদ্দেশ্য গুলি করলে সুমন নামে ওই কিশোরের গায়ে লাগে। এলাকাবাসী লাঠিসোটা নিয়ে এলে বিএসএফ সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

পরে তাৎক্ষণিক তার পরিবারের সদস্যরা সুমনকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ তোয়ায়েল আহমেদ,শিমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যালে রেফার্ড করেন।

নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মামুনুল হক জানান,আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। ইতিমধ্যে আমরা গোলাগুলির বিষয়ে বিএসএফের কাছে এর জবাব চাওয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর