প্রায় ১ মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেলেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা বানি আমিন বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৮ বছর।
আজ রবিবার(১৯ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রাতে মৃত্যুর খবরটি শ্চিত করেছেন ইমরুল কায়েসেরে মামাতো ভাই নাহিদ আজিম রাব্বি।
গত ২৩ মার্চ বেলা ১০ টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে অবৈধ যান নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর মুমুর্ষ অবস্থায় হেলিকপ্টার যোগে ঢাকা নিয়ে আসা তাকে।
বার্তাবাজার/কে.জে.পি