যশোর বেনাপোলে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর বেনাপোল ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ হাফিজা খাতুন(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ৷ রবিবার(১৯ শে এপ্রিল) সন্ধ্যায় তাকে আটক করাহয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হাফিজা খাতুন বেনাপোল পৌরসভাধীন ভবারবেড় গ্রামের সোহেল খানের (স্ত্রী)। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এসআই) জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ৫ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ হাফিজা খাতুন নামে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো বলেন,উদ্ধার মাদকসহ আসামিকে আগামিকাল যশোর আদালতে সোপর্দ করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর