কিশোরগঞ্জে নতুন করে শনাক্ত ২৩, মোট- ৯৯

কিশোরগঞ্জে নতুন করে আরও ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ভৈরব ২০, অষ্টগ্রামে ২ ও হোসেনপুরে ১ জন। এদের মধ্যে ১২ জন পুরুষ ও ১১ জন মহিলা।

আজ (রোববার) রাত ৯ টায় এ কথা জানিয়েছে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান।

তিনি আরও জানান, মোট ১২৫ টি নমুনার মধ্যে ৪০ টির তথ্য পাওয়া গেছে বাকি আরো ৮৫টির তথ্য পেন্ডিং রয়েছে।

এ জেলায় আজ রাত ৯ টা পর্যন্ত সদর উপজেলায় ৮, বাজিতপুর ২, কুলিয়ারচর ৭, তাড়াইল ১১, অষ্টগ্রাম ৩,মিঠামইন ৩, কটিয়াদী ২, নিকলী ১, ভৈরবে ৩৫, করিমগঞ্জ ১৬, হুসেনপুর ৩, পাকুন্দিয়া ৩, ইটনা ৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে করিমগঞ্জ ও হোসেনপুরে ২ জন মারা গেছে।

(বিস্তারিত আসছে…)

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর