সিলেট এবার আরও এক ব্যক্তির করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। ১৯ এপ্রিল রোববার ওই ব্যক্তির রিপোর্টে আসে তিনি করোনায় সংক্রমিত হয়েছেন।
বিষয়টি বার্তাবাজার কে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। আক্রান্ত ব্যক্তির বাড়ি সিলেট সদর উপজেলায়। তবে আক্রান্ত ব্যক্তির পরিচয় পুরোপুরি জানানো হয়নি।
হিমাংশু লাল রায় জানান, সিলেটে আজ ২৭ জনের নমুনা টেস্ট গ্রহণ করা হয়। এর মধ্যে ২৬ জনের রিপোর্ট নেগেটিভ হলেও একজনের রিপোর্ট আসে পজেটিভ। পজেটিভ আসা ব্যক্তির নাম ঠিকানা পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
এই নিয়ে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ জনে। এর মধ্যে সিলেটে চিকিৎসক ও মৌলভীবাজারে এক মুদি দোকানী মারা যান। বাকী ৭ জনের মধ্যে একজন বহিরাগত। তিনি ঢাকা থেকে করোনায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জে পালিয়ে আসেন।
করোনায় আক্রান্ত অন্যান্যরা হলেন, হবিগঞ্জে ১, সুনামগঞ্জের ২ ও সিলেটের ২ জন।
কেএ/বার্তাবাজার