বর্তমান নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে এবং কর্মহীন ও অসহায় পরিবারের ঘরে ঘরে খাদ্য-সামগ্রী পৌছে দেওয়ার লক্ষ্যে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ূন কবির এর বিরামহীন প্রচেষ্টা ইতোমধ্যে পাথরঘাটাবাসীর হৃদয় কেড়েছে।
মহামারি ভাইরাসের ছোবল থেকে পাথরঘাটাবাসীকে বাঁচাতে হুমায়ূন কবিরের প্রাণপণ চেষ্টায় এখানকার সাধারণ মানুষের প্রিয়পাত্র হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় ১৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন তিনি।
জানা গেছে বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা হতদরিদ্র, কর্মহীন, শ্রমজীবি ও অসহায় পরিবারকে যেন অনাহারে না থাকতে হয় সেই জন্য ওই সকল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে আসছেন ইউএনও মোঃ হুমায়ূন কবির।
এব্যাপারে ইউএনও মোঃ হুমায়ূন কবির বার্তা বাজার’কে বলেন,বর্তমান সময় যে সকল মানুষ কর্মহীন হয়ে পড়ছেন এবং অসহায়, এছাড়া অনেকে লোক লজ্জায় বলতে পারেনা ওই সকল ব্যক্তিদের খুঁজে খুঁজে আমরা এই সহায়তা করে আসছি।
কেএ/বার্তাবাজার