দেশের যেসব জেলা এখনো করোনা সংক্রমণমুক্ত

বাংলাদেশে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪৫৬ জন। মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ৯১ জনের।

আইইডিসিআরের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫২টি জেলায় প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়েছে। তবে এখনো ১২টি জেলায় সংক্রমণ হয়নি।

সংক্রমণ না পাওয়া জেলাগুলো হলো- খাগড়াছড়ি, রাঙামাটি, চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, নওঁগা, নাটোর, ভোলা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ, জয়পুরহাট।

সরকারি হিসাব অনুযায়ী দেশের ৬৪ জেলার মধ্যে ৫২টিতেই করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর