কেরাণীগঞ্জে করোনায় আরো একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৫

ঢাকার কেরাণীগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

মৃত ব্যক্তির বয়স ৭০ বছর। সে আগানগর ইউনিয়নের ইস্পাহানী এলাকার বাসিন্দা। এছাড়া নতুন শনাক্ত হওয়া চারজনের মধ্যে আগানগরের ইস্পাহানি এলাকার ৫৬ বছর বয়সী একজন, জিনজিরা হুক্কাপট্রির এলাকার ৩২ বছর বয়সী একজন, কসাই ভিটা এলাকায় ৩৮ বছর বয়সী একজন এবং কেরানীগঞ্জ মডেল টাউন এলাকার ৪২ বছর বয়সী একজন রয়েছন।

আজ ১৯ এপ্রিল (রবিবার) কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হওয়া করোনা ভাইরাসে আক্রান্ত পাঁচজনের মধ্যে একজন মৃত। এছাড়া বাকি ৪ জনের মধ্যে ২ জন হাসপাতালে ভর্তি আছেন এবং দুই জনকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অধীনে বাড়িতে রাখা হবে।
এ নিয়ে কেরাণীগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর