মার্চের বেতন না দেয়ায় ৩৭০ পোশাক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে বলেছেন, নির্দিষ্ট সময়ে পোশাক শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ না করা ৩৭০টি পোশাক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

শনিবার(১৮ এপ্রিল) এক চিঠিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল পোশাক মালিকরা। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ করতে হুঁশিয়ারি দিয়েছিলেন। এ সময়ের মধ্যে বেতন পরিশোধ না করলে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

চিঠিতে আরও বলা হয়েছে, ৩৭০টি কলকারখানার মালিকরা ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের মজুরি ও বেতন-ভাতা পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। এসব কারখানাসমূহের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর