বিশ্বের অন্যান্য দেশের মত মহামারি করেনাভাইরাস (কোভিড-১৯) নিউজিল্যান্ডেও হানা দিয়েছে। ভাইরাসটির বিস্তার রোধে মাসব্যাপী লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার। এ সিদ্ধান্তের কারণে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের বিরুদ্ধে দেশটির এক আদালতে একাধিক মামলা করা হয়েছে।
মামলাকারী ওই দুই ব্যক্তি মামলার যুক্তিতে বলেছেন, তাদের অবৈধভাবে ঘরে আটকে রাখা হচ্ছে। দেশে করোনায় মৃত্যুর হারের তুলনায় ‘লেভেল ফোর’ যে লকডাউন দেওয়া হয়েছে সেটি অর্থনীতির জন্য ব্যপক ক্ষতি।
এক মামলাকারীর দাবি, প্রধানমন্ত্রী আর্ডেনের জনজীবন সীমাবদ্ধ করার কোনো ভিত্তি নেই।
এদিকে, আর্ডেনের আইনজীবী বলেন, ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটি আটকের মতো নয়।
উভয়পক্ষের কথা শোনার পর এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি আদালত।
তবে বিচারক জানান, জরুরি ভিত্তিতে এ মামলার রায় দেওয়া হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস