ফরিদপুরের আলফাডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় ডিম ভর্তি একটি ভ্যান উল্টে গিয়ে প্রায় ৪ হাজার ডিম নষ্ট হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা সদর বাজারের পাইকারি ডিম ব্যবসায়ী মনিরুজ্জামান মনিরের নিকট থেকে একটি ভ্যানযোগে ৬ হাজার মুরগির ডিম নিয়ে গোপালপুর বাজারে সাপ্লাই দিচ্ছিলেন কৃষ্ণ বিশ্বাস।
রাস্তার পাশে ভ্যানটি রেখে দোকানে ডিম দিতে গেলেই পেছন থেকে একটি ইজিবাইক এসে ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যান গাড়িটি উল্টে গিয়ে প্রায় চার হাজার ডিম নষ্ট হয়ে যায়।
ডিমের মালিক কৃষ্ণ বিশ্বাস জানান, সব ডিমগুলোর দাম প্রায় ৩৮ থেকে ৪০ হাজার টাকা। এর মধ্যে দুই হাজারের মত দিন ভালো আছে। আর বাকিগুলো ভেঙে গেছে। তবুও যে ডিমগুলো হালকা ভালো আছে সেগুলো বালতিতে নেওয়া হয়েছে। আর নষ্টগুলো ফেলে দেওয়া হয়েছে।
কেএ/বার্তাবাজার