কোম্পানীগঞ্জে বিশিষ্ট শিল্পপতি ফখরুল ইসলামের উদ্যোগে ত্রাণ বিতরণ

ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মেট্রো হোমসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলহাজ্ব ফখরুল ইসলামের উদ্যোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২’হাজার গরীব অসহায় দুস্থ কর্মহীন হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার থেকে এ সামগ্রী বাড়ি বাড়ি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পৌঁছে দেয়ার কাজ শুরু করেছেন মডার্ণ হাসপাতালের পরিচালক রহমত উল্যাহ দীদার ও বিএনপি নেতা জসীম উদ্দিন আলমগীর।

এরমধ্যে প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিন, স্কুল মাদ্রাসার শিক্ষক, সমাজপতি, রাজনীতিবিদসহ সমাজের খেটে খাওয়া কর্মহীন পরিবারও রয়েছে।

শিল্পপতি ফখরুল ইসলাম বলেন, করোনা বৈশ্বিক মহামারি। লকডাউনে মানুষজন এখন কর্মহীন। সামনে আসছে রমজান। এসব কিছুকে সামনে রেখে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের খাদ্য সংকটে থাকা পরিবারগুলোকে সহায়তা করা সকল বিত্তবানের দায়িত্ব।

তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জে পর্যাপ্ত ত্রাণ কার্যক্রমের মাঝেও অনেক মধ্যবিত্ত পরিবার লাজ লজ্জার ভয়ে ত্রাণ নিতে আসেন না। তাই ওই সকল পরিবারের কথা মাথায় রেখে গোপনে এ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ কার্যক্রমের পরিধি বাড়িয়ে তা রমজান মাসজুড়ে অব্যহত থাকবে বলেও তিনি জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর