করোনায় অভুক্ত কুকুরদের খাওয়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন “হেম”

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় অবস্থিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “হেম” আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার এর সার্বিক সহযোগিতায় রাস্তার অভুক্ত কুকুরদের খাওয়াচ্ছে বিরিয়ানি।

গত ১৪ই এপ্রিল তারা শুরু করে এই কার্যক্রম এবং এখন পর্যন্ত চলমান রয়েছে। উপজেলার সকল ইউনিয়নে ঘুরে ঘুরে কুকুরদের বিরিয়ানি খাওয়াচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠন এর তরুন স্বেচ্ছাসেবকরা।

আজ রবিবার(১৯ এপ্রিল) ৬ষ্ট দিনের মতো সংগঠনের সদস্যরা উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে সেখানকার কুকুরদের খাওয়ায় বিরিয়ানি।

এসময় উপস্থিত ছিলো সংগঠনের সদস্য মধু মিলন মোহন্ত,মোঃ মেরাজুল ইসলাম মেরাজ,রাকিবুল ইসলাম রকি,রাকিব আহ্ম্মেদ,আবু সায়েম,আশিকুরজ্জামান প্রান্ত ও মোঃ সবুজ।

সংগঠনটির সভাপতি মোঃ হাবিবুর রহমান বার্তা বাজার কে জানায় দেশের এই পরিস্থিতিতে সকল বাজার বন্ধ থাকায় বাজারে এবং রাস্তায় থাকা কুকুরগুলো অভুক্ত রয়েছে।তাই আমরা এরকম উদ্যোগ নিয়েছি এবং পরে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার স্যারের সহযোগিতায় এখনো চালিয়ে যাচ্ছি কার্যক্রম।সকলের সহযোগিতায় আমরা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যেতে চাই।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর