করোনায় আক্রান্ত প্রশাসন ক্যাডারের ছয় কর্মকর্তা

প্রশাসন ক্যাডারে এখন পর্যন্ত ৬ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার(১৯ এপ্রিল) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানিয়েছেন।

আক্রান্তদের মধ্যে- মাঠ প্রশাসনে নায়ায়ণগঞ্জে তিনজন, গাজীপুর ও ভৈরবে একজন করে এবং জেদ্দাস্থ বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর রয়েছেন।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, “করোনায় আক্রান্ত কর্মকর্তাদের চিকিৎসা দিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের সংস্পর্শে যারা ছিলেন সেসব কর্মকর্তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, নিজেদের হেফাজত করে সতর্ক থেকে কাজ করতে মাঠ প্রশাসনকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর