সাতক্ষীরায় এক সপ্তাহে ১২ হাজার মানুষের প্রবেশ, আতঙ্কে জনগন

সাতক্ষীরায় কিছুতেই থামানো যাচ্ছেনা ঢাকা, নারায়নগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইটভাটা শ্রমিক আসা।

করোনা পরিস্তিতি মোকাবেলায় জেলার প্রতিটি প্রবেশদ্বারে আইন শৃংখলা বাহিনীর চেকপোষ্ট বসানো হলেও রাতের আঁধারে ট্রাক যোগে নারায়নগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছে শত শত ইটভাটা শ্রমিক।

এর ফলে সাধারন মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রবিবার ভোরেও সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ সড়ক পথে ট্রাক যোগে ও নৌপথে কার্গো যোগে প্রায় ৫ শতাধিক শ্রমিক প্রবেশ করছে বলে জানিয়েছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি আকবর কবির।

জেলা প্রশাসনের তথ্যমতে গত এক সপ্তাহে নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ১২ হাজার মানুষ এ জেলায় প্রবেশ করছে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে যারা আসছেন তাদের সবারই স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ১৪ দিন কোয়ারেন্টানে নিশ্চিত করা হচ্ছে।

সম্প্রতি দেবহাটা উপজেলা নির্বাহি আফিসার সাজিয়া আফরিন ইটভাটা শ্রমিক বহনকারী তিন ট্রাক চালকের ১০ হাজার টাকা জরিমানাও করেন। এরপরেও থেমে নেই ট্রাকযোগে প্রতিদিন নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিক আসা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর