টাঙ্গাইলে ৬৫৮ জনের মধ্যে করোনা আক্রান্ত ১১, কোয়ারেন্টাইনে ১৭৫৮ জন

রবিবার পর্যন্ত মোট টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে ৬৫৮ জনের নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে ৬০৩ জনের রিপোর্ট এসেছে। এতে ১১ জনের করোনা পজেটিভ, বাকি ৫৯২ জন নেগেটিভ।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়,করোনা আক্রান্তদের মধ্যে ভূঞাপুরে ৫ জন, নাগরপুরে ৩ জন, মির্জাপুরে ১ জন, ঘাটাইলে ১ ও মধুপুরে ১ জন। তারা টাঙ্গাইল, ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসাধীন আছেন।

এছাড়া হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬৯৪ ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৬৪ জন। আইসোলেশন শূন্য। বিগত সময়ে করোনার উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতা ও শিক্ষকসহ ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের সবার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া যায়।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, জেলার ১২ টি উপজেলা থেকেই করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর