মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে স্বাস্থ্য কেন্দ্রে রোগী রেখে পালালো সঙ্গীরা

টঙ্গীবাড়ী উপজেলার হাট বালিগাও উপস্বাস্থ্য কেন্দ্রে রোগী রেখে পালিয়েছেন সঙ্গীরা। জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে ওই উপস্বাস্থ্য কমপ্লেক্সে এক অজ্ঞাত রোগীকে (৪০)নিয়ে আসেন দুইজন।

এই সময় ওই রোগীর শ্বাসকষ্ট হতে থাকলে ওই স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সিরাজুল ইসলাম বাচ্চু ওই অসুস্থ ব্যাক্তির শ্বাসকষ্ট হওয়ায় চিকিৎসা না দিয়ে সাথের দুই সঙ্গীকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যেতে বলেন। এ সময় ভ্যান আনার কথা বলে দুই সঙ্গী পালিয়ে গেলে কিছুক্ষন পর ওই রোগীর মৃত্যু হয়।

এ ব্যাপারে ওই উপ- স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তার সিরাজুল ইসলাম বাচ্চু জানান, দুপুর ১২ টার দিকে ২ লোক এক রোগীকে নিয়ে এসে বলে ওই রোগী গাছ থেকে পরে আহত হয়েছে। আমি এ সময় ওই রোগীকে শ্বাসকষ্টে ভোগতে দেখি।
আমি ওই রোগীর শরীরে গাছ থেকে পরে আহত হওয়ার কোন লক্ষন না দেখায় ওই রোগীকে হাসপাতালের বারেন্দায় রেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যেতে বলি।

পরে তার সাথে থাকা দুইজন ভ্যান আনার কথা বলে চলে গিয়ে আর ফিরে আসেনি। কিছুক্ষন পরে ওই ব্যাক্তি মারা যায়। আহতের বাড়ি ময়মনসিংহ জেলায়, সে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও বাজারে থেকে শ্রমিকের কাজ করতো বলে জানতে পেরেছি। বাকি নাম পরিচয় জানা যায়নি। মারা যাওয়ার পর আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।

পরে নির্বাহী কর্মকর্তা লোক পাঠিয়ে মৃত ব্যাক্তির করোনা পরিক্ষার জন্য সোয়াব সংগ্রহ করিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, নিহত ব্যাক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছে কিনা তা এখনো বলা যাবেনা। নিহতের সোয়াব সংগ্রহ করা হয়েছে। ২ দিন পরে জানা যাবে নিহত করোনা আক্রান্ত ছিলো কিনা। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি শাহ মোঃ আওলাদ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তথ্য সংগ্রহ চলছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর