রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঁচ চিকিৎসক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোশিয়েশন (বিএমএ) বিষয়টি নিশ্চিত করেছে।
আক্রান্ত পাঁচজনের মধ্যে দুজন মেডিসিন বিভাগ, একজন শিশু বিভাগ, একজন অবেদনবিদ্যা বিভাগ ও একজন বহির্বিভাগের চিকিৎসক।
আক্রান্ত পাঁচ চিকিৎসক কোনো রোগীর সংস্পর্শে এসেছিলেন কি না, তা এখনো নিশ্চত হওয়া যায়নি। হাসপাতালের একটি সূত্র জানায়, তাদের সন্দেহ, বহির্বিভাগের চিকিৎসক প্রথমে আক্রান্ত হন। পরে অন্যরা সংক্রমিত হন।
দেশে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ভাইরাসটিতে এ পর্যন্ত ২ হাজার ৪৫৬ জন আক্রান্ত হয়েছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস