করোনার দুর্দিনে ফেনীবাসীর পাশে মুনলাইট ডেলিভারি সার্ভিস

ফেনী ডায়াবেটিস হাসপাতালের চিকিৎসক দেবশ্রী চক্রবর্তী লিখেছেন, দূরত্ব বজায় রাখতে-ভালোবাসাগুলোকে কাছে এনে দেয়ার জন্য ধন্যবাদ। দেশের এমন অবস্থাতে বাড়ির বানানো সন্দেশ খেতে পারছি, এটা ভাবতেই ভালো লাগছে। অনেক ধন্যবাদ ‘মুনলাইট’।
সুজন নামের একজন লিখেছেন, কিছু অতি প্রয়োজনীয় ঔষধসহ কিছু জিনিস স্থানীয় বাজারে পাওয়া যাচ্ছিলোনা। করোনার কারণে পরিবহনও বন্ধ, শহরে গিয়ে আনারও উপায় নেই- এমন সময় মনে পড়লো মুনলাইট ডেলিভারী সার্ভিসের কথা।
আলিফা আক্তার নামের আরেকজন লিখেছেন, ‘অনেক ধন্যবাদ- এই দূর্যোগে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো আপনাদের মাধ্যমে পেয়ে যাচ্ছি খুব সহজে ‘।

শুধু এ তিনজন নয়- এমন কয়েক শতাধিক গ্রাহক তাদের অনুভূতির কথা জানিয়েছেন ‘মুনলাইট ডেলিভারি সার্ভিস’ এর অফিসিয়াল ফেইসবুক ফেইজে। করোনার এ দূর্দিনে প্রতিষ্ঠানটি মানুষের আপন হয়ে উঠছে বলে মনে করছেন সেবা গ্রহীতারা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রহমত উল্লাহ সুমন বলেন, নিত্যপ্রয়োজনীয় বাজার, ঔষধ, ডকুমেন্টস ও পার্সেলসহ সকল ধরণের হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে মুনলাইট ডেলিভারি সার্ভিস। শনিবার পর্যন্ত ৩শ এর অধিক হোম ডেলিভারি সার্ভিস দিয়েছি। চালের বস্তা হতে শুরু করে মাছ, মাংস গ্যাস সিলিন্ডার সহ সব ধরণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, জরুরি ঔষধ, অনলাইন পার্সেল, অফিস ডকুমেন্টস, কুরিয়ার পার্সেল, ফুড বাসায় পৌঁছে দিচ্ছি।

আমরা শুক্রবারসহ সপ্তাহে ৭ দিন সকাল ৮ থেকে রাত ৯ টা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি। ফেনীর প্রত্যন্ত গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি।

সুমন জানান, তাদের রয়েছে সৎ, বিশ্বস্ত দক্ষ ১৫জন রাইডার এবং ৫ জনের ম্যানেজমেন্ট টিম।
দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য মুনলাইট ডেলিভারি সার্ভিসে রয়েছে সাইকেল ও ৪টি মোটরসাইকেল। এই করোনা পরিস্থিতিতে ফেনীবাসীকে নিরাপদে রাখতে সব ধরণের দ্রব্যাদি ঘরে পৌঁছে দিচ্ছি।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর