আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা দেশে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে, আবহাওয়া অফিস।
রবিবার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ১২৫ মিলিমিটার। এ ছাড়া চাঁদপুরে ১০৩ ও সিলেটে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি