কক্সবাজারে ৪ জনের দেহে করোনা শনাক্ত

অবশেষে কক্সবাজারে ৪জনের দেহে করোনা ভাইরাসের অস্থিত্ব সনাক্ত করা হয়েছে। তার মধ্যে মহেষখালী উপজেলার ৩জন ও টেকনাফ উপজেলার ১জন।

রবিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭৩ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের প্রাপ্ত ফলাফলে এতথ্য পাওয়া গেছে। অবশিষ্ট ১০ জনের ফলাফল আগামীকাল সোমবার সকালে দেয়া হবে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্র।

টেকনাফে আক্রান্ত ব্যক্তি উপজেলার বাহার ছড়া ইউনিয়নের মারিষবনিয়া এলাকার ঢাকা নারায়ণগঞ্জ ফেরত একজন কাঁচা আম ব্যবসায়ী। আক্রান্ত ব্যক্তি কে উন্নত চিকিৎসার জন্য জেলা আইস্যোলেশনে পাঠানো ও উক্ত এলাকা লকডাউনের প্রস্তুতি চলছে বলে বার্তা বাজারকে জানিয়েছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল।

তবে মহেষখালীর ৩ জনের ব্যাপারে রিপোর্ট লিখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর