জামালপুরে আ. লীগ নেতার গুদাম থেকে ৯৮ বস্তা চাল উদ্ধার

জামালপুরে আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ৯৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজারে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

অভিযুক্ত গুদামের মালিকরা হচ্ছেন, চিনাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন ও আওয়ামী লীগের সদস্য মোশারফ হোসেন।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজারে মোয়াজ্জেম হোসেন এবং মোশারফ হোসেনের যৌথ মালিকানাধীন গুদামে অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনের গুদাম ঘরে ৯৮টি বিভিন্ন বস্তায় ভর্তি ৪ হাজার ৮৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়, তবে গুদামের মালিকদের পাওয়া যায়নি। এ ঘটনায় ওই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর