লোহাগাড়ায় চাউলের দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা

লোহাগাড়ায় আধুনগর বাজারে চাউলের দোকানে মূল্য তালিকা না থাকায় তিন জন খুচরা ও পাইকারী ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার ১৯ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলু্ফা ইয়াসমিন চৌধুরী। তিনি জানান, বাজার স্থিতিশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, বেশি দামে চাউল বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মতে বোরহান উদ্দিন সওদাগর ৫ হাজার, সোলতান আহামদ সওদাগর ৫ হাজার, আমিন উদ্দিন সওদাগর কে ১ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা প্রদান করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর