কুষ্টিয়ার কুমারখালীতে এক কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ১০ টায় যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের জাবেদ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী শাকিল (২০) যদুবয়রা ইউনিয়নের লালন বাজার তোফাজ্জেল হোসেনের ছেলে। এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাবেদ মোড় এলাকা থেকে গাঁজাসহ আসামীকে আটক করা হয়েছে। এবং আসামীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
কেএ/বার্তাবাজার