মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে চুয়াডাঙ্গার কাঁচাবাজার শহরের টাউন ফুটবল মাঠে স্থানান্তর করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) এ বাজারের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদ হাসান ও জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, একই স্থানে বাজারের নামে ব্যাপক জনসমাগম করা হচ্ছে। এই জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কেএ/বার্তাবাজার