ভেন্টিলেটরে নেয়া ৯ জনের মধ্যে ৮ জনেরই মৃত্যু হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনায় আক্রান্তদের মধ্যে যাদের ভেন্টিলেটর (কৃত্রিম শ্বাসযন্ত্র) সহায়তা দেয়া হয়েছিল তাদের প্রায় কাউকেই বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।
করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে রোববার (১৯ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, আইসিইউ ও ভেন্টিলেটরে নেয়া রোগীদের বিষয়ে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। এ পর্যন্ত যে ৯ জনকে ভেন্টিলেটরে নিতে হয়েছে তাদের ৮ জনই মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৯১ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১২ জন। এ নিয়ে মোট ২৪৫৬ জনের শরীরে করোনা ধরা পড়লো।
বার্তা বাজার / ডাব্লিও.এস