টেকনিশিয়ান ছুটিতে তাই করোনার নমুনা নিচ্ছেন অফিস সহায়ক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান করোনা পরিস্থিতিতে চলে গিয়েছেন ছুটিতে। এমন অবস্থায় তার অনুপস্থিতিতে করোনা সন্দেহের লোকদের নমুনা সংগ্রহ করছে হাসপাতালের অফিস সহায়ক মো. নাসির উদ্দিন নয়ন। টেকনিশিয়ান না থাকায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল এই কাজটি। তার মাঝে নয়নের এমন সাহসী উদ্যোগ সবাইকে অবাক করেছে।

জানা যায়, স্বেচ্ছায় ঝুঁকিপূর্ণ এ কাজে রাজি হয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করছেন চলতি মাসের ১০ তারিখ থেকে। মেডিকেল অফিসার ও হেলথ ইন্সপেক্টরের সহযোগিতায় এ কাজ করছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৮০ জনের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করেন নয়ন।

এ বিষয়ে নয়নের সাথে কথা বললে সে জানায়, করোনাভাইরাসের নমুনা সংগ্রহের কাজটি হল ল্যাব টেকনোশিয়ানের। কিন্তু ল্যাব টেকনোশিয়ান ছুটিতে থাকায় এই কাজ করার জন্য অন্য কেউ রাজি হচ্ছিল না। তাই আমি স্বেচ্ছায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহের কাজটি করতে সম্মত হওয়ায় এখন অফিসের কাজ করে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করছি।

তিনি আরও জানান, এ বিষয়ে আমাকে সহযোগিতা করেছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. রুহুল মোহছেন সুজন ও হেলথ ইন্সুপেক্টর মোশারফ হোসেনসহ অন্যরা।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান এর সত্যতা স্বীকার করে বলেন, ল্যাব টেকনিশিয়ানকে অন্য কাজে লাগানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর