ময়মনসিংহে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার: গ্রেফতার ২

একটি বেসরকারি লিভিশন ও অনলাইন নিউজ পোর্টালের ময়মনসিংহ প্রতিনিধি মাহমুদুল হাসান মিলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলপুর উপজেলার কাইচাপুর গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব (৫৫), ও তারাকান্দা উপজেলার বালকী (নয়াপাড়া) গ্রামের বাসিন্দা তাওহিদ হাসান (৩০)।

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা অবনতির লক্ষ্যে গ্রেপ্তারকৃতরা সাংবাদিক মিলনসহ কয়েকজনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার চালায়। শনিবার রাতে মাহমুদুল হাসান মিলন বাদী হয়ে দু’জনের নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করে। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, আইন সবার জন্য সমান। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কারো মানহানি করার অধিকার রাখেনা। তাই অপরাধ যে কেউ করুক না কেন শাস্তি হবেই।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর