নীলফামারীতে আট দোকানীসহ ২০ জনের জরিমানা

করোনা ভাইরাসের কারনে সরকারের দেয়া নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং বৈধ কাগজপত্র বিহীন মোটর সাইকেল চালোনার দায়ে নীলফামারীর ডিমলায় ৮ দোকানীসহ ২০ জনের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট।

রোববার সরকারী নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে উপজেলা সদরের বাবুহাট বাজারের

কাপড় ব্যবসায়ী শাহিনুর ইসলাম কে ১০ হাজার, মমিনুর রহমান কে ৫ হাজার, হার্ডওয়্যার ব্যবসায়ী আঃ কাদেরকে ৫০ হাজার, শঠিবাড়ী বাজারের কাপড় ব্যবসায়ী আরিফ হোসেন কে ৫ শ, আঃ কাদের কে ১ হাজার, লুৎফর রহমান কে ২০ হাজার, আসমত আলীকে ৫০ হাজার, সোনামনিডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী ফারুক হোসেন কে ১ হাজার ও বৈধ কাগজপত্র বিহীন মোটর সাইকেল চালোনার দায়ে ১২ জন কে ১ হাজার টাকা করে জরিমানা করেছে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জয়শ্রী রানী রায়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর