লকডাউন ভেঙে ব্রাহ্মণবাড়িয়ায় একটি ধর্মীয় কাজে হাজার হাজার মানুষ জমায়েতের ঘটনার প্রতি একরকম ক্ষোভই প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, এমন ভয়াবহ অবস্থায় জানাজায় হাজার হাজার মানুষ জমায়েত হওয়া আসলে দায়িত্বজ্ঞানহীনতা ছাড়া আর কিছুই না। আমি আশঙ্কা করছি হয়ত এই জমায়েত থেকেই অনেকে নতুন করে আক্রান্ত হয়েছেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভের সাথে বলেন, এই বিশাল বড় গণজমায়েত নিয়ন্ত্রনে ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন সম্পুর্ণ ব্যর্থ হয়েছে বলে আমার মনে হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বার্তাবাজার/এসজে