সাতক্ষীরার ৪ টি ইউনিয়নে প্রতিদিন চার শতাধিক মানুষের মাঝে দুপুরের খাদ্য বিতরণ

করোনা পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরায় কর্মহীন অসহায় ও দুঃস্থ মানুষকে ঘরে রাখতে প্রতিদিন চার শতাধিক পরিবারের মাঝে দুপুরের খাদ্য বিতরণ করছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামেনাই অ্যাসোসিয়েশন সাতক্ষীরা ও নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরা। সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ড ও সদর উপজেলার ৪টি ইউনিয়নে তারা এ খাদ্য বিতরণ করছেন।

আগামী ২৪ এপ্রিল পবিত্র রমজানের আগের দিন পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামেনাই অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সম্পাদক ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমাস মাসুম। তিনি আরো জানান, রমজান মাসে তাদের নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। ইতিমধ্যে তার এই খাদ্য কর্মসুচিকে ধন্যবাদ জানিয়ে শহরের পলাশপোল এলাকায় যেখানে এই খাদ্য রান্না করা হয় সেখানে পরিদর্শন করেছেন, সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর