মহামারি করোনাভাইরাসে খুব কম সংখ্যক মানুষের চিকিৎসার প্রয়োজন হয়, বেশিরভাগ মানুষ কোনো রকম চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে উঠেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, করোনা চিকিৎসার কোনো কার্যকরী ওষুধ আবিষ্কার হয়নি। একমাত্র ঘরে অবস্থান করাই এর চিকিৎসা। শতকরা ৮০-৮৫ ভাগ করোনাক্রান্ত রোগী কোনো চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে যান। বাকিদের মাঝে ১০-১৫ ভাগ রোগীর অল্প চিকিৎসা প্রয়োজন হয়। আর ভেন্টিলেটর লাগে এমন রোগীর সংখ্যা খুবই কম।
এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে বিভিন্ন হাসপাতালে ১০ হাজার অক্সিজেন সিলিন্ডার আছে এবং আরও ৩৫০০ সিলিন্ডারের জন্য অর্ডার করা হয়েছে।
বার্তাবাজার/এসজে