গত ২৩ ঘন্টায় দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩১২ জন। এই ৩১২ জনকে শনাক্ত করা হয়েছে মোট ২ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে।
রোববার (১৯ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী জানান, একদিনে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ০৭ জনের। মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। ২৪ ঘন্টায় ৩১২ জন আক্রান্ত হওয়ায় দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৬ জনে।। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৭৫জন।
এর আগে, গতকাল শনিবার (১৮ এপ্রিল) দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০৬ জন। মৃত্যু হয়েছে ০৯ জনের। ওইদিন সুস্থ হয়েছিলেন ৮ জন।
বার্তাবাজার/এসজে