দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩১২, মৃত্যু ০৭

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩১২ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৭ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৬ জনে। মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৭৫জন।

রবিবার (১৯ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জাহিদ মালেক জানান, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৩১২ জনের শরীরে করোনা সনাক্ত করা হয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭৫ জন। এছাড়া আজ পরীক্ষা করা হয়েছে ২৬৩৪ জনের।

এর আগে, গতকাল শনিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০৬ জন। মৃত্যু হয়েছে ০৯ জনের। এদিন সুস্থ হয়েছেন ৮ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর