করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পঞ্চগড়ে পন্যবাহী যানবাহন,যেমন: ট্রাক,পিকআপ, ভ্যান-রিক্সা,ইজিবাইক ও মোটর সাইকেলে জীবানু নাশক পানি স্প্রে করছে “মানবিক বাংলাদেশ সোসাইটি” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
আজ (১৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের বিভিন্ন জায়গায় পন্যবাহী যানবাহান গুলোতে জীবানু নাশক পানি স্প্রে করা হয়।
এ সময় মানবিক বাংলাদেশ সোসাইটি এর পঞ্চগড় জেলা শাখার সভাপতি আশিকুজ্জামান সৌরভ ও সংগঠনটির সদস্যরা পণ্যবাহী যানবাহনে জীবানু নাশক পানি স্প্রে করেন।
সংগঠনটির সভাপতি আশিকুজ্জামান সৌরভ জানান, আমরা দীর্ঘ ২৭ দিন ধরে সেচ্ছাসেবী সংগঠন “মানবিক বাংলাদেশ সোসাইটি” মানব সেবায় কাজ করে যাচ্ছি। করোনা মোকাবেলায় এখন পর্যন্ত আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।মানবিক বাংলাদেশ সোসাইটির সপ্নদ্রষ্টা আদম তমিজী হকের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় পন্যবাহী বিভিন্ন যানবাহনে জীবাণু নাশক পানি স্প্রে করছি। যাতে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা হলেও ঠেকানো যায়।
এ সময় তিনি আরো জানান, এর পাশাপাশি আমরা ভ্যান-রিক্সা-ইজিবাইক চালক ও গরীব-দুস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী, বিস্কুট ইত্যাদি বিতরণ করছি। তবে আশাকরি আমরা আমাদের এই সেবা সবার কাছে পৌছে দিতে পারবো এবং করোনা পরিস্থিতিতে ঘরে বসে না থেকে আমাদের সেচ্ছাসেবী এসব কার্যক্রম চালিয়ে যাবো।
বার্তা বাজার/এম.সি