মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরও বাড়ানো হতে পারে। সেই ছুটি চলতে পারে একেবারে ঈদ পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের ভাষ্যমতে এই ছুটি কার্যকর করা হতে পারে আগামী ৩০ মে পর্যন্ত।
বাংলাদেশের ৬/৭টি জেলা বাদে প্রায় সক জেলাতেই বর্তমানে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ও মৃতের সংখ্যাও বাড়ছে আশংকাজনক ভাবে। এইসব দিক বিবেচনা করে গত ২৬ মার্চ থেক ২৫ এপ্রিল পর্যন্ত টাকা ৩১ দিনের ছুটি দেয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে। এরই মাঝে সারাদেশকে করোনার ঝূঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানান, পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে শিক্ষার্থীদের ছুটি বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যালয় খোলা হবে না, এ জন্য ছুটি বাড়ানোর চিন্তাভাবনা চলছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন ঈদুল ফিতরের আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
বার্তাবাজার/এসজে