লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় শনিবার(১৮ই এপ্রিল) রাতে কালিগঞ্জ থানা পুলিশ উপজেলার সকল ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন এবং সচেতনতা বৃদ্ধি করেন।
এসময় উপস্থিত ছিলো কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ ও অন্যান্য পুলিশ সদস্যরা।ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো পাঁচ কেজি চাল,দুই কেজি মসুর ডাল,পাঁচ কেজি আলু ও এক লিটার তেল।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ জানান করোনা পরিস্থিতি মোকাবেলায় লালমনিরহাট জেলা পুলিশ সবরকমের প্রচেষ্টা চালাচ্ছে।তারই ধারাবাহিকতায় জেলা পুলিশের এই উদ্যোগ।আমরা সকলে যদি ঘরে থাকা নিশ্চিত করি এবং সরকারি সকল আদেশ মেনে চলি তাহলে এই পরিস্থিতি থেকে মুক্ত হবো।
এবিষয়ে লালমনিরহাট জেলার পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএম,পিপিএম) জানান, জেলার প্রায় প্রতিটি থানা থেকে এই সহযোগিতা করা হয়েছে এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় সবরকমের প্রচেষ্টা চালাচ্ছে জেলা পুলিশ।
বার্তা বাজার/এম.সি